রাঙামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ যুবক আটক, পুলিশে সোপর্দ

রাঙামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ যুবক আটক, পুলিশে সোপর্দ

রাঙামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ যুবক আটক, পুলিশে সোপর্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়িতে গাঁজা সেবনের সময় জাবেদ ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় সচেতন জনতা।

সোমবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে বাঘাইছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উগলছড়ি উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক জাবেদ ইসলাম ওই এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় জাবেদ ইসলাম গাঁজা সেবন করছেন—এমন খবর পেয়ে স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি তাকে আটক করেন। পরে বিষয়টি বাঘাইছড়ি থানা পুলিশকে জানানো হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার ও উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম রানার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বাঘাইছড়ি থানার ওসি নাছির উদ্দিন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে রাঙামাটি আদালতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে বাঘাইছড়ি থানা পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *