ইমরান খানের স্বাস্থ্য নিয়ে সুপ্রিম কোর্টের দেয়া সিদ্ধান্ত 'পূর্ণাঙ্গভাবে' বাস্তবায়ন করা হবে: কেন্দ্রীয় মন্ত্রী

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে সুপ্রিম কোর্টের দেয়া সিদ্ধান্ত ‘পূর্ণাঙ্গভাবে’ বাস্তবায়ন করা হবে: কেন্দ্রীয় মন্ত্রী

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে সুপ্রিম কোর্টের দেয়া সিদ্ধান্ত 'পূর্ণাঙ্গভাবে' বাস্তবায়ন করা হবে: কেন্দ্রীয় মন্ত্রী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে শিফা হাসপাতালে স্থানান্তরের ব্যাপারে সুপ্রিম কোর্টের দেওয়া আদেশের পর পার্লামেন্টারি অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী বলেছেন, “এই সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন করা হবে।”

মঙ্গলবার সিনেটে পিটিআই সেনেটরদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় তিনি বলেন, আদালতই একমাত্র মাধ্যম যার সাহায্যে তার দল “একটি পথ তৈরি করতে পারবে।”

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের একটি তিন সদস্যের বেঞ্চ ইমরান খানকে ইসলামাবাদের বেসরকারি হাসপাতাল শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে।

আদালত বলেছে, যে কোনো আসামির স্বাস্থ্যসেবা পাওয়ার মৌলিক অধিকার রয়েছে।

ইমরান খানের শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশও দিয়েছে আদালত।

সেই সাথে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করার পর তার ব্যক্তিগত চিকিৎসক ড. ফয়সাল এবং তার বোন উজমা খান তার সাথেই থাকবেন বলেও আদেশ দিয়েছে আদালত।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed