কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেনকে প্রত্যাহার

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেনকে প্রত্যাহার

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেনকে প্রত্যাহার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) ওই কর্মকর্তাকে বদলিপূর্বক বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তন করে তার চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর ফলে কারা মহাপরিদর্শক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনের দায়িত্বের অবসান ঘটল। তবে প্রজ্ঞাপনে তার প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন ২০২৪ সালের ১১ আগস্ট কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর তাকে এ পদ থেকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হলো।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *