কাপ্তাইয়ে রাত ৮টার মধ্যে দোকান বন্ধে মোবাইল কোর্ট
![]()
জার্নাল প্রতিবেদক
সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে রাঙামাটির কাপ্তাইয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার জেটিঘাট ও নতুনবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাপ্তাই থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানের নেতৃত্ব দেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র। এ সময় তিনি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ রাখার বিষয়ে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, অভিযানের অন্যতম উদ্দেশ্য ছিল ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সরকারি নির্দেশনা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং রাত ৮টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধের বিষয়টি নিশ্চিত করা।
অভিযানকালে ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাপ্তাইয়ের বিভিন্ন বাজার ও এলাকায় এ ধরনের অভিযান ও প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।