১৫ সদস্যের রাঙামাটি জেলা পরিষদ পুনর্গঠন: কারা আসলেন দায়িত্বে?

১৫ সদস্যের রাঙামাটি জেলা পরিষদ পুনর্গঠন: কারা আসলেন দায়িত্বে?

১৫ সদস্যের রাঙামাটি জেলা পরিষদ পুনর্গঠন: কারা আসলেন দায়িত্বে?
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। পুনর্গঠিত পরিষদের চেয়ারম্যান করা হয়েছে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার (দীপু)কে। চেয়ারম্যান ছাড়াও নতুন পরিষদে বিভিন্ন উপজেলা ও সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী আরও ১৪ জন সদস্য রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখার উপসচিব উজ্জ্বল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনের মাধ্যমে আগের অন্তর্বর্তীকালীন পরিষদ বাতিল করে নতুন এই পরিষদ গঠন করা হয়েছে।

সদস্যরা হলেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাঙামাটি শহরের মাঝের বস্তি এলাকার অ্যাডভোকেট মামুনুর রশিদ, রাঙামাটি গর্জনতলী এলাকার সুপর্ন দেব বর্মন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উত্তর গর্জনতলী এলাকার বাসিন্দা মোহাম্মদ ফারুক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাঙামাটি শহরের কলেজ গেইট (মন্ত্রী পাড়া) এলাকার বাসিন্দা শাশ্বত চাকমা, জেলা বিএনপির সদস্য মাষ্টার কলোনী এলাকার বাসিন্দা নন্দিতা দাশ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পদাক রাজদ্বীপ বাবু পাড়া চক্রপাড়া-১ এলাকার বাসিন্দা চন্দ্রা চাকমা, জেলা বিএনপির সদস্য ও বাঘাইছড়ি উপজেলার খেদারমারা এলাকার বাসিন্দা বিল্টু চাকমা, জেলা বিএনপির সহ-সভাপতি ও লংগদু উপজেলার বিএনপির সভাপতি ঘনোমোড় এলাকার বাসিন্দা মো. তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির সদস্য ও বরকল উপজেলার আইমাছড়া এলাকার বাসিন্দা সুবিমল চাকমা, জুরাছড়ি উপজেলা বিএনপির সভাপতি জুরাছড়ি ও উপজেলার আমতলী এলাকার বাসিন্দা অনিল বরণ চাকমা, কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাপ্তাই উপজেলার চিৎমরম এলাকার বাসিন্দা উথোয়াইমং মারমা, জেলা বিএনপ’র সদস্য ও কাউখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি কাউখালী উপজলার বেতবুনিয়া এলাকার বাসিন্দা পাইচিং মং মার্মা, রাজস্থলী উপজেলা মহিলা দলের সভাপতি ও রাজস্থলী উপজেলার খিলাছড়ি এলাকার বাসিন্দা প্রেমা তালুকদার, রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন কমিটির আইন বিষয়ক সম্পাদক ও রাজস্থালী উপজেলার বড় কুক্যাছড়ি এলাকার বাসিন্দা তিমথী  খিয়াং।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯’ এবং এর সংশোধিত আইন অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে এই নতুন অন্তবর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে।

‘পাহাড়ি-বাঙালির মধ্যে বৈষম্য থাকবে না’

নতুন চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় দীপন তালুকদার বলেন, দায়িত্ব দেওয়ার জন্য তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, নতুন দায়িত্বের মাধ্যমে পার্বত্য এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ তৈরি হয়েছে। রাঙামাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, উন্নয়নের ক্ষেত্রে পাহাড়ি-বাঙালির মধ্যে কোনো বৈষম্য না রাখা এবং পর্যটন খাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার চেষ্টা করবেন তিনি।

দীপন তালুকদার বলেন, এসব কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। দায়িত্ব পালনে তিনি রাঙামাটির সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

নতুন পরিষদ গঠনের ফলে দীর্ঘদিন ধরে চলা অন্তর্বর্তীকালীন পরিষদের কার্যক্রমে পরিবর্তন এসেছে। স্থানীয়রা আশা করছেন, নতুন পরিষদ দায়িত্ব নিয়ে জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পর্যটন, কৃষি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি পার্বত্য জেলার বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক আস্থার পরিবেশ আরও শক্তিশালী করতে পরিষদ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, নতুন চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু) ছাত্রজীবন থেকে ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি ২০০৪ সালে সদর উপজেলা বিএনপির সভাপতি, ২০০৭ সালে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১৩ সালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ২০২২ সালে থেকে অদ্যোবদি রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed