১৫ সদস্যের খাগড়াছড়ি জেলা পরিষদ পুনর্গঠন করল সরকার, চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা

১৫ সদস্যের খাগড়াছড়ি জেলা পরিষদ পুনর্গঠন করল সরকার, চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা

১৫ সদস্যের খাগড়াছড়ি জেলা পরিষদ পুনর্গঠন করল সরকার, চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখার উপসচিব মোঙ্ল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭-এর ১৬ক-এর (৪) উপধারা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪-এর ৪(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার এ অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ম্রাসা থোয়াই মারমাকে চেয়ারম্যান করা হয়েছে। এছাড়া বিভিন্ন জাতিগোষ্ঠী ও শ্রেণি-পেশার প্রতিনিধিসহ মোট ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে।

নতুন পরিষদের সদস্যরা হলেন, রিপল চাকমা, শান্তি প্রিয় চাকমা, দেব রানী চাকমা, মো. নুরুল আবছার, মো. আঃ মালেক, মোশাররফ হোসেন, ক্ষেত্র মোহন রোয়াজা, খনি রঞ্জন ত্রিপুরা, নারায়ন ত্রিপুরা, রুমেল মারমা, মংসাপ্রু চৌধুরী, কারী মগ, তাছলিমা সিরাজ সিমা ও কুহেলী দেওয়ান।

সরকারি প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আইন অনুযায়ী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য এ অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন পরিষদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।