গুইমারায় কন্যা ধর্ষনের বিচার চেয়ে পিতার সংবাদ সম্মেলন - Southeast Asia Journal

গুইমারায় কন্যা ধর্ষনের বিচার চেয়ে পিতার সংবাদ সম্মেলন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির গুইমারায় ১৩ বছর বয়সের কন্যা সন্তানকে ধর্ষণের অভিযোগ এনে ধর্ষকের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে পিতা। রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ির গুইমারা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পিতা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম এ দাবি জানান।

বিদেশ ফেরত পিতা জাহাঙ্গীর আলম বলেন, তালাক দেওয়ার পর তার স্ত্রী শাহেদা স্থানীয় ব্যবসায়ী শ্যাম প্রসাদের সাথে মিলে মিথ্যা নির্যাতন ও যৌতুক মামলা দিয়ে তাকে হয়রানি করছে। তিনি আরো অভিযোগ করেন, তার বিদেশ থাকার সুযোগে হিন্দু ধর্মাবলম্বী শ্যাম প্রসাদ বর্ণিত নামের স্থানীয় এক জুয়েলারী দোকান মালিক নানা প্রলোভন দেখিয়ে তার স্ত্রীর সাথে পরকীয়া ও অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, সম্প্রতি তার দোকানে কে-বা কারা একটি মেমোরি কার্ড রেখে যায়। এ মেমোরি কার্ডে তার স্ত্রী ও মেয়েকে ধর্ষণের ভিডিত্ত ও স্থীরচিত্র হাতে পান তিনি। এসময় তিনি তার নাবালিকা মেয়েকে ধর্ষণকারী ও সহযোগিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

এছাড়া সংবাদ সম্মেলনে বলা হয়, বিষয়টি জানতে পেরে স্থানীয় জনপ্রতিনিধিদের তা জানাবে বিধায় গুইমারা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক উচাইরী মারমাকে গত বছরের ১৩ অক্টোবর চোলাই মদের সাথে বিষপান করিয়ে হত্যা করে শ্যাম প্রসাদ বর্ণিত। বিদেশে থাকা জাহাঙ্গীর আলম এসব অনৈতিক কর্মকাণ্ডের খবর পেয়ে দেশে ফিরে তার স্ত্রী শাহেদা আক্তারকে বিষয়টি জিজ্ঞাসা করায় সে স্বামীকে নানাভাবে মানসিক টর্চার ও কৌশলে শ্যাম প্রসাদ বণিকসহ তাকে বিষ খাইয়ে ও ছুরিকাঘাত করে হত্যারও চেষ্টা করে বলে তিনি জানান। এ সময় তিনি শ্যাম প্রসাদ বণিককে একজন ইয়াবা ব্যবসায়ী বলেও তিনি অভিযোগ করেন ।

তিনি জানান, বাধ্য হয়ে গত ৬ জানুয়ারি ২০২০ তাকে তালাক দেওয়ার পর স্ত্রী শাহেদা শ্যাম প্রসাদের সাথে মিলে মিথ্যা নির্যাতন ও যৌতুক মামলা দিয়ে হয়রানী করছে বলে তিনি জানান। নিজ মেয়েদের শ্যাম প্রসাদের করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মিথ্যা স্বাক্ষী দেয়া থেকে শুরু করে বাবার সাথে দেখাও করতে দিচ্ছে না বলে জানান এই অসহায় পিতা।