বীর শ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফের নামে সেতুর নামকরণের দাবিতে রাঙামাটির নানিয়ারচরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - Southeast Asia Journal

বীর শ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফের নামে সেতুর নামকরণের দাবিতে রাঙামাটির নানিয়ারচরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচরে চেঙ্গী নদীর উপর নব নির্মিত রাঙামাটি-নানিয়ারচর সেতুটির নাম বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ সেতু নামে নামকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নানিয়ারচর উপজেলা কমিটি। ২৬শে জুলাই রোববার সকাল ১১টায় নানিয়ারচর উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নানিয়ারচর উপজেলার সভাপতি মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার আব্দুর রাজ্জাক ভুঁইয়া, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াব হাওলাদার, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ সংসদের সভাপতি আল আমিন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক মোঃ মামুন ভুঁইয়া, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙামাটি জেলার সদস্য সচিব সৈকত রঞ্জন চৌধুরী।

মানববন্ধনে বক্তারা চেঙ্গী নদীর উপর সেতু নির্মাণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রাঙামাটির নানিয়ারচর উপজেলায় শায়িত আছে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। তাঁর নামে রাঙামাটিতে তেমন কোন বড় ধরনের প্রতিষ্ঠান নামকরণ করা হয়নি। রাঙামাটি-নানিয়ারচর সেতুটি এই বীরশ্রেষ্ঠের নামে নামকরণ করা হলে মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষা পাবে সাথে সাথে এই বীবের প্রতি শ্রদ্ধা নিবেদনও করা হবে। এই সেতুর নাম বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ সেতু নামে নামকরণের জোর দাবি জানান বক্তারা।

মানবন্ধন শেষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নানিয়ারচর উপজেলা প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তন্নীর কাছে জমা দেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তন্নী বলেন, “আমিও আপনাদের এ দাবির সাথে একমত, আমিও চাই বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের নামে হউক, আপনাদের স্মাররকলিপি জেলা প্রশাসক মহোদয় বরাবর পৌছে দিব।”