জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকে গণসংবর্ধনা, বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল

জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকে গণসংবর্ধনা, বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল

জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকে গণসংবর্ধনা, বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিংকে গণসংবর্ধনা দিয়েছে বান্দরবান জেলা বিএনপি। এ উপলক্ষে জেলা শহরে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রোববার (২৩ আগস্ট) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়াম থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা বিএনপির উদ্যোগে নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকে গণসংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বান্দরবান জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজাসহ নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য চনুমং, লুসাইমং ও জসিম উদ্দীন তোষার এবং জেলার সাত উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ চেয়ারম্যঅন মাম্যাচিংকে গণসংবর্ধনা, বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল

এর আগে গত ২০ আগস্ট মাম্যাচিংকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অনুমোদন দেয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। নতুন পরিষদে চেয়ারম্যানসহ বিভিন্ন উপজেলার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন জেলা পরিষদ চেয়ারম্যানকে স্বাগত জানাতে আয়োজিত আনন্দ মিছিল ও গণসংবর্ধনায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মিছিলজুড়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে বক্তারা নবগঠিত জেলা পরিষদের মাধ্যমে বান্দরবানের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে জেলার সাধারণ মানুষের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা, জবাবদিহি ও সমন্বয়ের মাধ্যমে পরিষদের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তারা।

জেলা পরিষদ চেয়ারম্যঅন মাম্যাচিংকে গণসংবর্ধনা, বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল

বক্তারা আরও বলেন, বান্দরবানের দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সরকারি সেবা ও উন্নয়নের সুফল পৌঁছে দিতে জেলা পরিষদকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পরিষদ আরও সক্রিয় হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

গণসংবর্ধনা শেষে নবনির্বাচিত চেয়ারম্যান মাম্যাচিংকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আনন্দ মিছিল ও সংবর্ধনাকে কেন্দ্র করে জেলা শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed