গোর্খা সেনাদের জন্য অত্যাধুনিক ড্রোন ল্যাব চালু করল ভারতীয় সেনাবাহিনী
![]()
জার্নাল প্রতিবেদক
প্রযুক্তিনির্ভর সামরিক সক্ষমতা বাড়াতে গোর্খা সেনাদের জন্য অত্যাধুনিক ড্রোন ল্যাব চালু করেছে ভারতীয় সেনাবাহিনী। এর মাধ্যমে গোর্খা রিক্রুট ও সেনাসদস্যদের ড্রোন প্রযুক্তি, উদ্ভাবন এবং আধুনিক প্রশিক্ষণের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ভারতের পশ্চিমাঞ্চলীয় কমান্ডের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এইচ এস সাহি হিমাচল প্রদেশের সুবাথু-তে ১৪ গোর্খা ট্রেনিং সেন্টারে অত্যাধুনিক এ ড্রোন ল্যাবের উদ্বোধন করেন।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, নতুন এ ড্রোন ল্যাব গোর্খা রিক্রুট ও সেনাসদস্যদের মধ্যে ড্রোন প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রযুক্তিগত দক্ষতা অর্জন এবং ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে সামরিক কার্যক্রমে দ্রুত বিকশিত ড্রোন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সেনাসদস্যদের প্রস্তুত করতে ল্যাবটি কার্যকর হবে।

বর্তমানে নজরদারি, তথ্য সংগ্রহ, দুর্গম এলাকায় পর্যবেক্ষণসহ বিভিন্ন সামরিক কার্যক্রমে ড্রোনের ব্যবহার দ্রুত বাড়ছে। ফলে ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের প্রযুক্তিগত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সেনাসদস্যদের প্রশিক্ষিত করার ওপর গুরুত্ব দিচ্ছে বিভিন্ন দেশের সামরিক বাহিনী।
১৪ গোর্খা ট্রেনিং সেন্টারে ড্রোন ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে গোর্খা রিক্রুট ও সেনাদের প্রযুক্তিগত জ্ঞান এবং উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ড্রোনভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম আরও প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, প্রযুক্তির সঙ্গে সামরিক প্রশিক্ষণের সমন্বয় ঘটিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও দক্ষ ও প্রস্তুত বাহিনী গড়ে তোলার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এ ড্রোন ল্যাব ভারতীয় সেনাবাহিনীর প্রযুক্তিনির্ভর অপারেশনাল সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় গোর্খা সেনাদের আরও প্রস্তুত করে তুলবে বলে আশা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।