শেখ হাসিনার কবরও দেশের মাটিতে হবে না: সারজিস আলম

শেখ হাসিনার কবরও দেশের মাটিতে হবে না: সারজিস আলম

শেখ হাসিনার কবরও দেশের মাটিতে হবে না: সারজিস আলম
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না এবং তার কবরও বাংলাদেশের মাটিতে হবে না।

বুধবার সন্ধ্যায় রাঙামাটিতে আয়োজিত এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, “বাংলাদেশের মানুষের সঙ্গে শেখ হাসিনা যে অন্যায় ও গণহত্যা চালিয়েছেন, তার জন্য ডিসেম্বরে দেশে ফেরার কথা তো দূরের কথা—তার কবরও এ দেশের মাটিতে হবে না।”

সভায় তিনি তিন পার্বত্য জেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি জেলা পরিষদগুলোতে জনগণের নির্বাচিত প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার দাবি জানান।

পার্বত্য চট্টগ্রামের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে সারজিস আলম বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি। দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জীবনমান উন্নয়নে উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বর্তমান জেলা পরিষদগুলোর সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, “জেলা পরিষদগুলোকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে।” তাঁর দাবি, শুধু রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের পাশাপাশি পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই জেলা পরিষদ গঠন করতে হবে।

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও প্রশাসনিক কাঠামোতে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে এ অঞ্চলের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর অগ্রগতি সম্ভব হবে।

সাংগঠনিক সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সারোয়ার তুষার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, রাঙামাটি জেলা এনসিপির সদস্য সচিব মো. শোয়েবসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *