খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি সমীর, সম্পাদক রাজু

খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি সমীর, সম্পাদক রাজু

খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি সমীর, সম্পাদক রাজু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সমীর মল্লিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি দিদারুল আলম রাজু।

বুধবার বিকেলে খাগড়াছড়ি প্রেসক্লাবে অনুষ্ঠিত সংগঠনের সভায় পুরোনো কমিটি বিলুপ্ত করে ১৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি কানন আচার্য্য, যুগ্ম সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি নুরুচ্ছাফা মানিক, অর্থ সম্পাদক নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি জাফর সবুজ এবং দপ্তর সম্পাদক বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. মাইন উদ্দীন।

এর আগে নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি জহুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, পরিবর্তিত গণমাধ্যম বাস্তবতায় টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সংগঠনের কার্যক্রমকে আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য নবগঠিত ১৯ সদস্যের কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটি খাগড়াছড়িতে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকতার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের সদস্যরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *