কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, মা-ছেলে গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, মা-ছেলে গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, মা-ছেলে গুলিবিদ্ধ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হয়। এতে মা ও ছেলে গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় ছয় বছর বয়সী শিশুর মাথায় এবং তার মায়ের পেটে গুলি লেগেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে কুতুপালংয়ের ৮ নম্বর ওয়েস্ট ক্যাম্পে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শিশুটির নাম বাপ্পী (৬)। তার মাথায় গুলি লাগে। তার মা তাহেরার পেটেও গুলি লাগে।

আহত তাহেরা জানান, ঘটনার সময় তার পাশে বসে ছিল ছেলে বাপ্পী। তিনি চাল থেকে ধান আলাদা করছিলেন। হঠাৎ সশস্ত্র দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে একটি গুলি এসে বাপ্পীর মাথায় লাগে। একই সময়ে তার পেটেও গুলি লাগে।

পরে মা ও শিশুকে উদ্ধার করে প্রথমে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৮ এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, গোলাগুলির ঘটনায় এক শিশু ও তার মা গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *