দিনাজপুর সীমান্তে ২০-২৫ ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ

দিনাজপুর সীমান্তে ২০-২৫ ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ

দিনাজপুর সীমান্তে ২০-২৫ ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত দিয়ে ২০ থেকে ২৫ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে তাদের ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, রাতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে বেশ কয়েকজন ভারতীয়কে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ।

এ সময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের ধাওয়া করেন। পরে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তাদের ফিরিয়ে নেয় বিএসএফ।

ঘটনার পর ওই সীমান্ত এলাকায় পুশ-ইন ঠেকাতে বিজিবির সঙ্গে গ্রামবাসীরাও সতর্ক অবস্থানে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *