মহালছড়িতে নিরাপদ পানি সরবরাহ ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ

মহালছড়িতে নিরাপদ পানি সরবরাহ ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ

মহালছড়িতে নিরাপদ পানি সরবরাহ ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মহালছড়িতে নিরাপদ ও নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করা এবং পানি সরবরাহ ব্যবস্থার সঠিক রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) আয়োজিত এ সভায় পানি সরবরাহ ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা, নিয়মিত রক্ষণাবেক্ষণ, নিরাপদ পানি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে পানি ব্যবস্থাপনায় জনগণের দায়িত্বশীল ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় ফিল্ড ফেসিলিটেটর অজিত মারমা সভাপতিত্ব করেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় পাড়া কারবারি প্রদ্বীপ কুমার চাকমা ও ইউপি সদস্য রিগেন চাকমা।

প্রধান আলোচক ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ কুমার সরকার পানি সরবরাহ ব্যবস্থার বিভিন্ন কারিগরি দিক তুলে ধরে বলেন, শুধু পানি সরবরাহের ব্যবস্থা স্থাপন করলেই এর সুফল নিশ্চিত করা যায় না। ব্যবস্থাটির সঠিক ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনের সময় দ্রুত ত্রুটি মেরামত করাও সমান গুরুত্বপূর্ণ। কোনো সমস্যা শুরুতেই শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে পানি সরবরাহ ব্যবস্থা দীর্ঘদিন সচল রাখা সম্ভব।

তিনি পানি সংরক্ষণ, অপচয় রোধ এবং পানি সরবরাহ ব্যবস্থার বিভিন্ন উপকরণ যত্নসহকারে ব্যবহারের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে স্থানীয় জনগণকে নিজেদের এলাকার পানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সহযোগিতামূলক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে পাড়া কারবারি প্রদ্বীপ কুমার চাকমা বলেন, স্থানীয় পর্যায়ে পানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে জনগণের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি একটি মূল্যবান প্রাকৃতিক সম্পদ উল্লেখ করে তিনি এর অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

ইউপি সদস্য রিগেন চাকমা বলেন, মানুষের দৈনন্দিন জীবনযাপন ও সুস্থতার জন্য নিরাপদ পানির গুরুত্ব অপরিসীম। পানি সরবরাহ ব্যবস্থায় কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত সংশ্লিষ্টদের জানানো এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে ব্যবস্থা সচল রাখা প্রয়োজন।

সভায় পানি সরবরাহ ব্যবস্থার ব্যবহারবিধি, রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা, সম্ভাব্য সমস্যা চিহ্নিতকরণ, ত্রুটি দেখা দিলে করণীয় এবং পানি ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ ও আলোচনা করা হয়।

আয়োজকদের মতে, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে নিরাপদ পানি ব্যবহারের পাশাপাশি পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণ সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা তৈরি হবে। এর ফলে দুর্গম ও স্থানীয় পর্যায়ে পানি সরবরাহ ব্যবস্থা দীর্ঘমেয়াদে সচল রাখা এবং নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed