মাটিরাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রি: বনফুলকে ৪৫ হাজার টাকা জরিমানা

মাটিরাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রি: বনফুলকে ৪৫ হাজার টাকা জরিমানা

মাটিরাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রি: বনফুলকে ৪৫ হাজার টাকা জরিমানা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারে নষ্ট ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রির দায়ে প্রখ্যাত ব্র্যান্ড ‘বনফুল এন্ড কোং’কে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলের দিকে মাটিরাঙ্গা বাজারে অবস্থিত বনফুল এন্ড কোং-এর শোরুমে এ অভিযান পরিচালনা করা হয়।

​জানা যায়, সম্প্রতি মাটিরাঙ্গা বাজারের বনফুল শাখা থেকে কেনা জাম মিষ্টি খেয়ে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতুর নজরে এলে তিনি তদন্তের নির্দেশ দেন। পরে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার প্রাথমিক সত্যতা পান।

​এরই ভিত্তিতে একই দিন বিকেলে ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতুর নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর ও নষ্ট মিষ্টি বিক্রির প্রমাণ মেলে। ফলে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

​অভিযানকালে মাটিরাঙ্গা উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. মিজানুর রহমান, মাটিরাঙ্গা থানার এএসআই মোহাম্মদ কামরুল আলমসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পর ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *