পার্বত্য অঞ্চলের সমস্যা নিরসনে উচ্চ পর্যায়ের ৩ কমিটি সরকারের, প্রতিক্রিয়া সশস্ত্র সংগঠন ইউপিডিএফের

পার্বত্য অঞ্চলের সমস্যা নিরসনে উচ্চ পর্যায়ের ৩ কমিটি সরকারের, প্রতিক্রিয়া সশস্ত্র সংগঠন ইউপিডিএফের

পার্বত্য অঞ্চলের সমস্যা নিরসনে উচ্চ পর্যায়ের ৩ কমিটি সরকারের, প্রতিক্রিয়া সশস্ত্র সংগঠন ইউপিডিএফের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিরসনে সরকার উচ্চ ক্ষমতাসম্পন্ন তিনটি কমিটি গঠন করলেও পাহাড়ে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির দীর্ঘদিনের গণদাবি উপেক্ষিত হয়েছে বলে মন্তব্য করেছে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক উপজাতিভিত্তিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। সংগঠনটি বলেছে, নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও আমলানির্ভর কর্মকৌশল গ্রহণ করা হলে তা ব্যর্থ হতে বাধ্য।

১০ সেপ্টেম্বর রাতে প্রজ্ঞাপন জারি করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সমস্যা নিরসনে উচ্চ ক্ষমতাসম্পন্ন তিনটি কমিটি গঠন করে নবগঠিত বিএনপি সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ। এ উদ্যোগের প্রতিক্রিয়ায় শনিবার (১২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইউপিডিএফের সভাপতি প্রসিত খীসা এসব কথা বলেন।

বিবৃতিতে প্রসিত খীসা বলেন, বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামের জাতীয় ও আন্তর্জাতিকভাবে চিহ্নিত এবং স্বীকৃত রাজনৈতিক সমস্যাকে দেশের সাধারণ আইনশৃঙ্খলাজনিত সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। তাঁর অভিযোগ, সরকার রাজনৈতিক প্রক্রিয়ার পরিবর্তে মাত্রাতিরিক্ত নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিতে চাইছে।

ইউপিডিএফ সভাপতি বলেন, ‘অপারেশন উত্তরণ’ ও ‘১১ দফা নির্দেশনা’ প্রত্যাহার করে পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি পাহাড় ও সমতলের বিভিন্ন মহল থেকে দীর্ঘদিন ধরে জানানো হয়ে আসছে। কিন্তু সরকারের গঠিত কমিটিগুলোতে পাহাড়িদের প্রথাগত নেতা—সার্কেল চীফ, হেডম্যান ও কার্বারিদের বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে সরকারের মনোনীত জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বাহিনী ও আমলাদের ওপর অতিরিক্ত নির্ভর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এ ধরনের কর্মকৌশল পার্বত্য চট্টগ্রামের সমস্যার রাজনৈতিক সমাধানের পরিবর্তে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন প্রসিত খীসা। তাঁর মতে, জনগণের অংশগ্রহণ ও রাজনৈতিক প্রক্রিয়াকে গুরুত্ব না দিয়ে নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামোনির্ভর উদ্যোগ গ্রহণ করা হলে তা কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে না।

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের পক্ষ থেকে নিরন চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব বক্তব্য জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *