লংগদুতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

লংগদুতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

লংগদুতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির লংগদুতে প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ কর্মসূচির অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় লংগদু উপজেলা পরিষদের শিলকাটাছড়া সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বরজিত দেবনাথ, লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারিয়া ইসলাম রিয়া, উপজেলা প্রকৌশলী মো. শামসুল আলম, লংগদু প্রেসক্লাবের সভাপতি মো. এখলাছ মিঞা খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠান শেষে ইউএনও জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে উপজেলা মাঠ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এর মধ্য দিয়ে লংগদুতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিজ নিজ বাড়ি, আঙিনা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। এ জন্য ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *