রামগড়ে মদ্যপ অবস্থায় দুই ব্যক্তি আটক, আদালতে ২ দিনের কারাদণ্ড

রামগড়ে মদ্যপ অবস্থায় দুই ব্যক্তি আটক, আদালতে ২ দিনের কারাদণ্ড

রামগড়ে মদ্যপ অবস্থায় দুই ব্যক্তি আটক, আদালতে ২ দিনের কারাদণ্ড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির রামগড়ে মদ্যপ অবস্থায় মাতলামির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে খাগড়াছড়ির বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে দুজনকেই দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রামগড় পৌরসভার ফেনীরকুল স্কেল রোডের সামনে থেকে তাদের আটক করে রামগড় থানা পুলিশ।

আটক দুজন হলেন ভূজপুর থানার পুরান রামগড় এলাকার বতি আহাম্মদের ছেলে নুরুল আমিন (৬০) এবং একই এলাকার রফিকুল ইসলামের ছেলে আব্দুর রব বাবুল (৩৯)।

পুলিশ জানায়, ফেনী নদীর কূলসংলগ্ন স্কেল রোডের তাজু সওদাগরের দোকানের সামনে পাকা সড়কের ওপর দুই ব্যক্তি মদ্যপ অবস্থায় মাতলামি করছেন—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে দুজনকে মাতাল অবস্থায় দেখতে পেয়ে তাদের আটক করা হয়। এ সময় তারা মাদকদ্রব্য সেবনের কথা স্বীকার করেন বলে জানায় পুলিশ।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অভিযোগ এনে আদালতে পাঠানো হয়। পরে খাগড়াছড়ির বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাজেদ হোসেনের আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে দুই আসামিকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *