রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংস, বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জনসচেতনতা বাড়াতে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রামগড় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচির উদ্বোধন করেন। এর পরিপ্রেক্ষিতে রামগড়েও স্থানীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে এ কর্মসূচি শুরু করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.বি.এম মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজির আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া, উপজেলা জামায়াতে ইসলামী আমির মো. ফয়েজুর রহমান এবং উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক হারুনুর রশীদ।

রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

এ ছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এ সময় মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা, নিজ নিজ বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি পরিবার ও নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *