সীমান্ত সুরক্ষায় বিজিবির অভিযান, বরকলে ২৫৯ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

সীমান্ত সুরক্ষায় বিজিবির অভিযান, বরকলে ২৫৯ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

সীমান্ত সুরক্ষায় বিজিবির অভিযান, বরকলে ২৫৯ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে বনজ সম্পদ পাচারের মাধ্যমে দেশের অর্থনৈতিক ক্ষতি ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবির বরকল ব্যাটালিয়নের (৪৫ বিজিবি) একটি চৌকস টহল দল রাঙামাটির বরকল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অনুমোদিত মাপের চেয়ে অতিরিক্ত বহন করা ২৫৯ দশমিক ১০ ঘনফুট সেগুন গোল কাঠ আটক করেছে।

বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) সূত্র জানায়, রোববার বেলা ১১টা ২০ মিনিটের দিকে ব্যাটালিয়নের একটি টহল দল শাকরা পোস্টের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা দিয়ে চলাচলকারী সাতটি পারমিটধারী কাঠের নৌকা তল্লাশি করা হয়।

তল্লাশির সময় নৌকাগুলোতে অনুমোদিত মাপের চেয়ে অতিরিক্ত কাঠ বহনের বিষয়টি ধরা পড়ে। পরে সাতটি নৌকা থেকে মোট ২৫৯ দশমিক ১০ ঘনফুট সেগুন গোল কাঠ আটক করা হয়। বিজিবি জানিয়েছে, আটক করা কাঠের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ১৮ হাজার ২০০ টাকা।

বিজিবির সংশ্লিষ্টরা বলছেন, পারমিটধারী নৌযানের মাধ্যমে কাঠ পরিবহনের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও অনুমোদিত পরিমাণের বাইরে অতিরিক্ত কাঠ পরিবহন করা আইনবহির্ভূত। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

সীমান্তপথে অবৈধ কাঠ পাচার ও চোরাচালানের কারণে একদিকে যেমন দেশের বনজ সম্পদের ক্ষতি হয়, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। পাশাপাশি সীমান্তবর্তী দুর্গম এলাকাগুলোকে ব্যবহার করে বিভিন্ন ধরনের চোরাচালান পরিচালনার সুযোগ তৈরি হয়। এসব কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির টহল ও তল্লাশি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ও পাচার বন্ধে নিয়মিত টহল, তল্লাশি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা, সরকারি রাজস্ব ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *