টেকনাফে ১৬ এপিবিএনের বিশেষ যৌথ অভিযান, গ্রেপ্তার ১৫

টেকনাফে ১৬ এপিবিএনের বিশেষ যৌথ অভিযান, গ্রেপ্তার ১৫

টেকনাফে ১৬ এপিবিএনের বিশেষ যৌথ অভিযান, গ্রেপ্তার ১৫
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং ক্যাম্প এলাকায় নিরাপত্তা জোরদারে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টেকনাফ উপজেলার বিভিন্ন ক্যাম্প এলাকায় পরিচালিত এ অভিযানে এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার, চারটি ওয়ারেন্ট তামিল এবং মোবাইল কোর্টের মাধ্যমে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

১৬ এপিবিএন সূত্র জানায়, বুধবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত ১৬ এপিবিএনের আওতাধীন টেকনাফ উপজেলার বিভিন্ন ক্যাম্প এলাকায় একযোগে এ বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, র‍্যাব, ব্যাটালিয়ন আনসার, কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোট ১০৫ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

টেকনাফে ১৬ এপিবিএনের বিশেষ যৌথ অভিযান, গ্রেপ্তার ১৫

অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক আভিযানিক দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ অ্যাসল্ট মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আদালতের চারটি ওয়ারেন্ট তামিল করা হয়।

অভিযানের ধারাবাহিকতায় অনলাইন জুয়া, পুলিশের কাজে বাধা প্রদানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে মোট ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনকে ছয় মাস করে, চারজনকে তিন মাস করে এবং অপর চারজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

১৬ এপিবিএন সূত্রের তথ্যমতে, অভিযানে এজাহারনামীয় এক আসামি গ্রেপ্তার, চারটি ওয়ারেন্ট তামিল এবং মোবাইল কোর্টে ১০ জনের কারাদণ্ডসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার বা আইনানুগ ব্যবস্থার আওতায় আনা হয়েছে।

টেকনাফে ১৬ এপিবিএনের বিশেষ যৌথ অভিযান, গ্রেপ্তার ১৫

সংশ্লিষ্টরা জানান, টেকনাফের বিভিন্ন ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত তৎপরতা গুরুত্বপূর্ণ। বিশেষ করে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অনলাইন জুয়া ও পুলিশের কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে ক্যাম্প এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টা জোরদার করা হচ্ছে।

১৬ এপিবিএন জানিয়েছে, ক্যাম্প এলাকায় অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ ধরনের বিশেষ যৌথ অভিযান অব্যাহত থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *