ত্রিপুরায় পাঁচ বাংলাদেশি নাগরিকের দুই বছরের কারাদণ্ড

ত্রিপুরায় পাঁচ বাংলাদেশি নাগরিকের দুই বছরের কারাদণ্ড

ত্রিপুরায় পাঁচ বাংলাদেশি নাগরিকের দুই বছরের কারাদণ্ড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ত্রিপুরার উনকোটি জেলার একটি আদালত ভারতে অবৈধ অনুপ্রবেশ এবং পাসপোর্ট আইন ও অভিবাসন ও বিদেশী আইন লঙ্ঘনের দুটি পৃথক মামলায় বুধবার এক দম্পতিসহ পাঁচ বাংলাদেশি নাগরিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এই খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

পুলিশ কর্মকর্তারা জানান, দণ্ডিত তিন ব্যক্তি—ইমরান হোসেন, আরমান হোসেন ও মনির হোসেন বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা। উনকোটি জেলার কৈলাশহরের পাইতুরবাজার মোটরস্ট্যান্ড থেকে দুই ভারতীয় দালালসহ তাদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি ওই বাংলাদেশি নাগরিকরা ভারতীয় দালালদের সহায়তায় কৈলাশহরের ইরানি থানার অন্তর্গত রাঙ্গাাউটি সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। রাজ্যে প্রবেশের সময় তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না বলে কর্মকর্তারা জানান।

আদালত তাদের দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেকের ওপর ১০,০০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। তাদের অভিবাসন ও বিদেশী আইনের ২১/২৩ ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতারন অন্যান্য প্রাসঙ্গিক ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে।

পৃথক আরেকটি ঘটনায়, গত বছরের ১০ জুন কৈলাশহরের একটি নবনির্মিত ভবন থেকে এক নাবালক শিশুসহ এক দম্পতিকে আটক করে পুলিশ। তাদের পরিচয় পাওয়া গেছে শিউলি বেগম ও শহীদ শেখ হিসেবে; দুজনই বাংলাদেশের রংপুর জেলার বাসিন্দা।জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন।

বিচার প্রক্রিয়া শেষে আদালত তাদের দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ টাকা করে জরিমানা অনাদায়ে অতিরিক্ত দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন। তাদের আইপিপি আইনের ৩ নম্বর ধারা এবং বিদেশী আইনের ১৪(এ)(বি) ধারায় দোষী সাব্যস্ত করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *