কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা ও সিএনজিসহ দুইজন আটক

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা ও সিএনজিসহ দুইজন আটক

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা ও সিএনজিসহ দুইজন আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে অভিযান চালিয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা, একটি সিএনজি অটোরিকশা, দুটি মুঠোফোন ও দুটি সিম কার্ডসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, জব্দ করা টাকা অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ১ নম্বর জিপি গেটের কাছে এ অভিযান পরিচালনা করা হয়। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী-এর দিকনির্দেশনায় হাবিলদার মো. এখলাছ উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযানে অংশ নেয়।

আটক ব্যক্তিরা হলেন কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি গ্রামের উছিলা মারমার ছেলে নিঠু মারমা (৩৩) এবং রাঙামাটি সদর উপজেলার নাওভাঙা গ্রামের সুনীল চাকমার ছেলে সুপ্রিয় চাকমা (২০)।

May be an image of one or more people and text

বিজিবি জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৮ লাখ ৪৫ হাজার বাংলাদেশি টাকা জব্দ করা হয়। এ সময় একটি সিএনজি অটোরিকশা, যার নম্বর চট্টগ্রাম-থ-১৫-১৭৬৪, একটি স্মার্টফোন, একটি বাটন ফোন এবং দুটি সিম কার্ডও জব্দ করা হয়। এছাড়া আটক ব্যক্তিদের কাছ থেকে ব্যক্তিগত নগদ ২ হাজার ৯৬০ টাকা উদ্ধার করা হয়েছে।

বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা টাকা, যানবাহন, মুঠোফোন, সিম কার্ডসহ সব মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৪ লাখ ৭০ হাজার ৩৬০ টাকা।

অভিযানের পর আটক দুই ব্যক্তি, জব্দ করা নগদ অর্থ, মুঠোফোন, সিম কার্ড ও সিএনজি অটোরিকশা কাপ্তাই থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। জব্দ করা অর্থের উৎস, এর গন্তব্য এবং কথিত পাচারের সঙ্গে আটক ব্যক্তিদের সংশ্লিষ্টতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান দমন, মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও পাচার রোধ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed