থানচির বলিপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে প্রতিমন্ত্রীর মীর হেলালের পক্ষে ত্রাণ বিতরণ

থানচির বলিপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে প্রতিমন্ত্রীর মীর হেলালের পক্ষে ত্রাণ বিতরণ

থানচির বলিপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে প্রতিমন্ত্রীর মীর হেলালের পক্ষে ত্রাণ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের বলিপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপির পক্ষ থেকে এসব সহায়তা দেওয়া হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা।

অনুষ্ঠানে জাবেদ রেজা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে কঠিন সময় পার করছে। তাদের এই দুর্দিনে পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহযোগিতা করা জরুরি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য লুসাই মং, জসিম উদ্দীন, চনু মং মার্মা, মা সেতু তংসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

থানচির বলিপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে প্রতিমন্ত্রীর মীর হেলালের পক্ষে ত্রাণ বিতরণ

এর আগে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকেও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

গত ১৬ সেপ্টেম্বর ভোররাতে থানচি উপজেলার বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাজারের ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে দোকানগুলোর মালামালসহ আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের পর থেকে বলিপাড়া বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক সংকটের মধ্যে রয়েছেন। স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন এবং ব্যবসা পুনরায় চালু করতে সরকারি ও বেসরকারি পর্যায় থেকে আরও সহযোগিতা প্রয়োজন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় সহায়তা প্রত্যাশা করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।