বাঘাইছড়িতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বাঘাইছড়িতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বাঘাইছড়িতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ডেবার পাড়া এলাকার পঙ্কজের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম রানার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ডেবার পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন আনোয়ার হোসেনকে থামিয়ে দেহ তল্লাশি করা হলে তাঁর কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে থানা পুলিশ কাজ করছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *