বিমান বাহিনী প্রধানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের প্রত্যাশা

বিমান বাহিনী প্রধানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের প্রত্যাশা

বিমান বাহিনী প্রধানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের প্রত্যাশা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এইচ.ই. ড. রুডিগার লোটজ। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের পাশাপাশি ভবিষ্যতে প্রতিরক্ষা সহযোগিতা, দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধন আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এইচ.ই. ড. রুডিগার লোটজ।

সাক্ষাৎকালে দুই দেশের প্রতিনিধিরা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ ও জার্মানির পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় দুই দেশের বিদ্যমান সম্পর্কের পাশাপাশি ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও জার্মানির মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ, দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ককে অধিকতর কার্যকর করা এবং কৌশলগত পর্যায়ে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দুই দেশের কৌশলগত বন্ধনকে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *