উখিয়ায় এক লাখ পিস ইয়াবাসহ দুইজন আটক

উখিয়ায় এক লাখ পিস ইয়াবাসহ দুইজন আটক

উখিয়ায় এক লাখ পিস ইয়াবাসহ দুইজন আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে পাচার করে আনার সময় এক লাখ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী আনজুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন উখিয়া উপজেলার নলবনিয়া বুছারগুনা গ্রামের নুরুল আলমের ছেলে ভুট্টো (৩৮) এবং একই এলাকার আব্দুল করিমের ছেলে আমির হামজা (২৬)। ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল আনজুমানপাড়ার ফাইস্যাখাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সাইদুল বাসারের ঘেরের কাছ দিয়ে মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দেন।

বিজিবির উপস্থিতি টের পেয়ে দুজন দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দলের সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। পরে তাদের বহন করা পোটলায় তল্লাশি চালানো হয়। এ সময় খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১০টি কার্টন পাওয়া যায়। কার্টনগুলো খুলে মোট এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবির দাবি, আটক দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে জানিয়েছে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচারের সঙ্গে জড়িত সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি সূত্র জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিশেষ করে মিয়ানমার সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করা হয়েছে।

এ ঘটনায় উদ্ধার করা এক লাখ পিস ইয়াবা ও আটক দুই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *