বান্দরবানে নোহা গাড়ি খাদে পড়ে দুই পর্যটক নিহত, আহত ৩

বান্দরবানে নোহা গাড়ি খাদে পড়ে দুই পর্যটক নিহত, আহত ৩

বান্দরবানে নোহা গাড়ি খাদে পড়ে দুই পর্যটক নিহত, আহত ৩
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী নোহা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতরা সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, পাঁচজনের একটি দল নোহা গাড়িতে করে আলীকদম হয়ে থানচির তিন্দুর উদ্দেশে যাচ্ছিলেন। পথে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়া পাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই পর্যটক নিহত হন এবং অপর তিনজন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে বলিপাড়া বিজিবির সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বলিপাড়া বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত জানান, তিন্দু সড়কে নোহা গাড়ি উল্টে দুই পর্যটক নিহত ও তিনজন আহত হয়েছেন। বিজিবি সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।