মণিপুরে RAF ক্যাম্পের ফটকে গ্রেনেড হামলা, আহত এক হেড কনস্টেবল

মণিপুরে RAF ক্যাম্পের ফটকে গ্রেনেড হামলা, আহত এক হেড কনস্টেবল

মণিপুরে RAF ক্যাম্পের ফটকে গ্রেনেড হামলা, আহত এক হেড কনস্টেবল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের মণিপুরের ইম্ফল পূর্ব জেলায় র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) একটি ক্যাম্পের ফটকে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে নিউ লামবুলানে এ হামলায় ধানঞ্জয় রাই নামে আরএএফের এক হেড কনস্টেবল সামান্য আহত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ইম্ফল পূর্ব জেলার নিউ লামবুলানে অবস্থিত আরএএফের বি/১০৭ ইউনিটের ফটক লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে। ঘটনাটি পরোমপাট থানার আওতাধীন এলাকায় ঘটেছে।

আহত ধানঞ্জয় রাই ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা। হামলার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *