‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’ নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস

‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’ নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস

‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’ নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। সোমবার (১২ অক্টোবর) বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে জেএফকে বিমানবন্দরে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। পরে হুইলচেয়ারে করে বের হওয়ার সময় সেখানে উপস্থিত কয়েকজন প্রবাসী তাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ভিডিওতে বিক্ষোভকারীদের ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’ ও ‘গো ব্যাক’—এ ধরনের স্লোগান দিতে শোনা যায়।

এ সময় ড. ইউনূস ও তার সঙ্গে থাকা লামিয়া মোর্শেদ দ্রুত বিমানবন্দরের ভেতরের দিকে চলে যান।

তবে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয়, তাদের প্রতিবাদের কারণ এবং ঘটনার অন্যান্য দিক সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *