নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০
![]()
জার্নাল প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন।
খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত কয়েকজনকে পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আক্তার হোসেনের বিষয়টি নিশ্চিত করেছেন রেজাউল করিম রেজা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।