টেকনাফে ২ বিজিবির অভিযানে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার - Southeast Asia Journal

টেকনাফে ২ বিজিবির অভিযানে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা। ৭ সেপ্টেম্বর ভোর রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকা থেকে ইয়াবা গুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি।

সূত্র জানায়, মিয়ানমার হতে বঙ্গোপসাগর হয়ে সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ হতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর রাতে খুরেরমুখ বিজিবির অস্থায়ী চেকপোষ্টের একটি বিশেষ টহলদল দ্রুত উক্ত এলাকায় গমন করে চেকপোষ্ট হতে আনুমানিক ৫’শ গজ দূরে বড় মসজিদের পাশে অবস্থান করেন। একটু পর অবস্থানরত টহলদলের সদস্যরা একজন ব্যক্তিকে ১টি বস্তা নিয়ে বঙ্গোপসাগর হতে মেরিন ড্রাইভে উঠতে দেখে চ্যালেঞ্জ করে। এমন সময় পাচারকারী টহলদলের উপস্থিতি টের পেয়ে তার মাথায় থাকা বস্তাটি ফেলে দিয়ে অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের ভিতর পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির সদস্যরা পাচারকারীর ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তাটি উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তাটি তল্লাশী করে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা বলে বিজিবি জানায়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উদ্ধর্তন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন স্থানে বিজিবির বেশ কয়েকটি অভিযানে বিপুল পরিমান ইয়াবা উদ্ধারের ঘটনায় উদ্বেগ তৈরী হয়েছে স্থানীয়দের। স্থানীয়রা বলছেন, মায়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা নিয়ে আসার পেছনে টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বেশ কয়েকটি চক্র জড়িত রয়েছে।

You may have missed