সাজেকগামী মাহিন্দ্রায় ভারতীয় পণ্য, দীঘিনালার দুই ব্যক্তি আটক

সাজেকগামী মাহিন্দ্রায় ভারতীয় পণ্য, দীঘিনালার দুই ব্যক্তি আটক

সাজেকগামী মাহিন্দ্রায় ভারতীয় পণ্য, দীঘিনালার দুই ব্যক্তি আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির দীঘিনালা থেকে সাজেকগামী একটি নম্বরবিহীন মাহিন্দ্রা গাড়ি তল্লাশি করে ভারতীয় বিভিন্ন পণ্যসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্য ও গাড়ির মোট সিজার মূল্য ৩ লাখ ৭৯ হাজার ৬১৬ টাকা।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টার দিকে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধীন উদয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সড়কের চেকপোস্টে এ অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় চেকপোস্টে দায়িত্ব পালনরত নায়েক মো. সাখাওয়াত হোসেনসহ বিজিবির তিন সদস্য উদয়পুর বাজার থেকে সাজেকগামী মাহিন্দ্রা গাড়িটিতে তল্লাশি চালান।

এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। তাঁরা হলেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জামতলী গ্রামের নুরুল আজিমের ছেলে মো. বেলাল হোসেন (২৯) এবং উত্তর রসিক নগর গ্রামের সুরুজ আলীর ছেলে সেকেন্দার আলী (২৮)।

অভিযানে ভারতীয় ‘কুল’ ব্র্যান্ডের ৪৭৭ পিস জুস, ১৭৮ প্যাকেট পিনাট ক্যান্ডি চকলেট, সাত পিস তেঁতুল সাবান এবং একটি নম্বরবিহীন মাহিন্দ্রা গাড়ি জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্য ও গাড়ির মোট সিজার মূল্য ৩ লাখ ৭৯ হাজার ৬১৬ টাকা বলে বিজিবি জানিয়েছে।

মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালানবিরোধী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারিরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানের চেষ্টা করায় গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *