রামগড়ে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া

রামগড়ে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া

রামগড়ে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির রামগড় উপজেলার শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, মন্দির কমিটির সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের বিষয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

পরিদর্শনকালে ওয়াদুদ ভূঁইয়া বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে রামগড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য তাঁরা পাশে আছেন।

রামগড়ে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া

তিনি আরও বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পারস্পরিক সম্প্রীতি অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধর্মীয় উৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এমএন আবছার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির সদস্যরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *