টেকনাফে লোকালয়ে কিং কোবরা, উদ্ধার করে বনে অবমুক্ত
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে লোকালয়ের একটি বসতবাড়ি এলাকা থেকে কিং কোবরা প্রজাতির একটি সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা। পরে সাপটিকে নিরাপদে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের শিলখালী রেঞ্জের রাজারছড়া বিটের একটি বসতবাড়ি এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে বন বিভাগ, ইআরটি (ইমার্জেন্সি রেসপন্স টিম) ও সিপিজি সদস্যদের উপস্থিতিতে টেকনাফের জাহাজপুরা গর্জনবাগানের প্রাকৃতিক পরিবেশে সাপটিকে অবমুক্ত করা হয়।
এ সময় শিলখালী রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম উজ্জ্বল এবং রাজারছড়া বিট কর্মকর্তা বোখারী আহম্মেদ উপস্থিত ছিলেন।
বন বিভাগ জানায়, লোকালয়ে বন্যপ্রাণীর উপস্থিতি দেখা গেলে আতঙ্কিত হয়ে সেগুলোকে হত্যা বা আঘাত করা উচিত নয়। এ ধরনের পরিস্থিতিতে নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত বন বিভাগকে খবর দেওয়া প্রয়োজন। এতে একদিকে যেমন মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব, অন্যদিকে বন্যপ্রাণীও রক্ষা পায়।
উদ্ধার করা কিং কোবরাটিকে তার উপযোগী প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।