সাজেকে গোলাগুলিতে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ সদস্য আহত, পরিস্থিতি স্বাভাবিক

সাজেকে গোলাগুলিতে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ সদস্য আহত, পরিস্থিতি স্বাভাবিক

সাজেকে গোলাগুলিতে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ সদস্য আহত, পরিস্থিতি স্বাভাবিক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির সাজেক সড়কে অবরোধ চলাকালে পর্যটকবাহী গাড়িবহরে হামলা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরবর্তীতে অবরোধকারী ও ইউপিডিএফের অস্ত্রধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে। প্রায় ৩ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে সেনাবাহিনী ও পুলিশের অন্তত ৬ থেকে ৭ জন সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটির মুহম্মদ আব্দুর রকিব।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, সাজেক থেকে ফেরার পথে বেলা সাড়ে ১০টার দিকে পর্যটকবাহী গাড়িগুলো উজোবাজার এলাকায় পৌঁছায়। সেখানে পর্যটকরা অবরোধকারীদের মুখোমুখি হলে তাদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সেনাবাহিনী ও পুলিশ অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসে। কিন্তু আলোচনার একপর্যায়ে কথা না শুনে অবরোধকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সরাসরি ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

তিনি আরও জানান, ইটপাটকেল নিক্ষেপের পর অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলে নিকটস্থ সশস্ত্র গোষ্ঠীর সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে পর্যটকদের জীবন ও জানমালের নিরাপত্তায় রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালাতে বাধ্য হন।

পুলিশ সূত্রে জানা গেছে, পর্যটকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে থেমে থেমে দফায় দফায় বন্দুকযুদ্ধ চলে। পরবর্তীতে দুপুর ১টার দিকে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। অবরোধকারীদের নিক্ষিপ্ত ইটের আঘাতে সেনাবাহিনীর ৪-৫ জন এবং পুলিশের ২ জন সদস্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বর্তমানে ওই এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সাজেক ভ্রমণরত পর্যটকদের নিরাপত্তা জোরদার এবং ওই অঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করছে। সশস্ত্র গোষ্ঠীদের ওপর যৌথ বাহিনীর প্রয়োজনীয় অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *