মীরসরাই সীমান্তে পাঁচটি ভারতীয় গরু জব্দ করল বিজিবির রামগড় ব্যাটালিয়ন
![]()
জার্নাল প্রতিবেদক
চট্টগ্রামের মীরসরাই উপজেলার সীমান্ত এলাকা থেকে পাঁচটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ২৫ হাজার টাকা।
বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সূত্রে জানা গেছে, গত ২৪ অক্টোবর রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্তে ব্যাটালিয়নের অধীন কয়লারমুখ বিওপির একটি টহলদল অভিযান চালায়। এ সময় দায়িত্বপূর্ণ এলাকার রহমতপুর নামক স্থান থেকে পাঁচটি ভারতীয় গরু আটক করা হয়।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নিরাপত্তা জোরদার এবং অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রামগড় ব্যাটালিয়নের টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে সীমান্ত সুরক্ষা ও অবৈধ অনুপ্রবেশ রোধে ২৪ ঘণ্টা কাজ করছে বাহিনীটি।
এ ছাড়া চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।