পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩২৮ ঘনফুট কাঠ জব্দ
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৩২৮ ঘনফুট দেশীয় গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কাঠের আনুমানিক মূল্য ৩২ হাজার ৮০০ টাকা।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর লোগাং বিওপির আওতাধীন আমতলী বাজার এলাকায় বিশেষ টহল পরিচালনা করে এসব কাঠ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রজাতির দেশীয় গোল কাঠ পাওয়া যায়। এর মধ্যে ২৩ টুকরা কনক কাঠ রয়েছে, যার পরিমাণ ২১৮ ঘনফুট এবং আনুমানিক মূল্য ২১ হাজার ৮০০ টাকা। এ ছাড়া ১২ টুকরা বর্তা কাঠের পরিমাণ ৮৩ ঘনফুট, যার মূল্য ৮ হাজার ৩০০ টাকা। বাকি চার টুকরা সুরোজ কাঠের পরিমাণ ২৭ ঘনফুট এবং মূল্য ২ হাজার ৭০০ টাকা।
সব মিলিয়ে অভিযানে ৩৯ টুকরা কাঠ জব্দ করা হয়েছে। এসব কাঠের মোট পরিমাণ ৩২৮ ঘনফুট এবং আনুমানিক জব্দমূল্য ৩২ হাজার ৮০০ টাকা।
সীমান্ত এলাকায় অবৈধভাবে কাঠ পরিবহন ও পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের বিশেষ টহল ও অভিযান অব্যাহত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।