মার্কিনকর্মীদের একাংশকে সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

মার্কিনকর্মীদের একাংশকে সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

মার্কিনকর্মীদের একাংশকে সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

নিরাপত্তা উদ্বেগের কারণে সৌদি আরবে কর্মরতদের মধ্যে ‘জরুরি নয়’ এমন মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

তারা বলছে, ইরান-সমর্থিত হুথি বাহিনী সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে এবং বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের দেশটির কোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে মিশন প্রধানের বিশেষ অনুমতি নিতে হবে।

মার্কিন কর্মকর্তারা তাদের নাগরিকদের সম্ভাব্য বিমানবন্দর হামলা, আকাশপথ বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং ভ্রমণে বিঘ্ন ঘটার ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে এবং ভ্রমণের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *