বাঘাইছড়িতে ভিবিডির মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ২০০ রোগী

বাঘাইছড়িতে ভিবিডির মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ২০০ রোগী

বাঘাইছড়িতে ভিবিডির মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ২০০ রোগী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), বাঘাইছড়ি উপজেলা টিম। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে সরকারি চিকিৎসকদের কাছ থেকে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা গ্রহণ করেন প্রায় ২০০ রোগী।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলার ৩৪ নম্বর রূপকারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বরাদম মুসলিম ব্লকে ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। এতে চিকিৎসকরা আগত রোগীদের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।

ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডা. আনোয়ার হোসেন, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এবং ডা. আবু রায়হান, এমবিবিএস (ডিইউ), সিএমইউ (আল্ট্রা)। তাঁদের কাছ থেকে চিকিৎসাসেবা পেয়ে উপকৃত হন স্থানীয় বিভিন্ন বয়সী নারী-পুরুষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ, বাঘাইছড়ি উপজেলা বোর্ডের সভাপতি মো. আরিফুল ইসলাম, প্রজেক্ট সেক্রেটারি আনিসুর রহমান, ফাইন্যান্স সেক্রেটারি নার্গিস আক্তার, কমিটি মেম্বার সামিউল রহমানসহ উপজেলা টিমের অন্যান্য সদস্যরা।

বাঘাইছড়িতে ভিবিডির মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ২০০ রোগী

আয়োজন সম্পর্কে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, বাঘাইছড়ি উপজেলা বোর্ডের সভাপতি মো. আরিফুল ইসলাম বলেন, “স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আমাদের এ আয়োজন হলেও ক্যাম্পে সাধারণ মানুষের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি চিকিৎসকদের সহযোগিতায় প্রায় ২০০ জন রোগীকে সেবা দিতে পেরে আমরা আনন্দিত। স্বেচ্ছাসেবামূলক কাজের মূল উদ্দেশ্য হলো মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে ভূমিকা রাখা। আমরা চাই, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হোক। ভবিষ্যতেও ভলান্টিয়ার ফর বাংলাদেশ, বাঘাইছড়ি উপজেলা টিমের পক্ষ থেকে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

আয়োজকরা জানান, মানুষের পাশে দাঁড়ানো ও সামাজিক দায়বদ্ধতা থেকে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *