নানিয়ারচরের রত্নাংকুর বন বিহারের কঠিন চীবর দানোৎসবে সেনাবাহিনীর সহায়তা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির নানিয়ারচর উপজেলার ২ নম্বর নানিয়ারচর ইউনিয়নের রত্নাংকুর বন বিহার কেন্দ্রে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ২৮তম দানোত্তম কঠিন চীবর দান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ ধর্মীয় আয়োজন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রত্নাংকুর বন বিহার কেন্দ্রের সভাপতি কমল কান্তি দেওয়ান।
অনুষ্ঠানের প্রথম পর্বে বিশ্বশান্তি কামনায় সূত্রপাঠ, বুদ্ধপূজা, ভিক্ষুসংঘের প্রাতরাশ ও ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়। দ্বিতীয় পর্বে শোভাযাত্রার মাধ্যমে কঠিন চীবর দান, বেইন ঘরের উদ্বোধন, কল্পতরু মঞ্চ আনয়ন, অতিথি বরণ, ধর্মীয় আলোচনা ও অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হয়। এ ছাড়া সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন ও ফানুস উত্তোলনের কর্মসূচি আয়োজন করা হয়।
নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমানের দিকনির্দেশনায় ওয়ারেন্ট অফিসার মো. ইকবাল কবির ভূঁইয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় তিনি রত্নাংকুর বন বিহারের সভাপতি কমল কান্তি দেওয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ধর্মীয় অনুষ্ঠানটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নানিয়ারচর জোনের পক্ষ থেকে আয়োজকদের উপহার হিসেবে ফল প্রদান করা হয়।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপনে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে সহযোগিতা করে আসছে। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর সম্প্রীতি ও পারস্পরিক আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।