কাপ্তাইয়ে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) কাপ্তাই প্রজেক্ট এলাকায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত বিদ্যালয়টির মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রের উপব্যবস্থাপক প্রকৌশলী মো. সাইফুর রহমান, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ, শিশু নিকেতন স্কুলের প্রিন্সিপাল রেহানা আক্তার রেখা, সিবিএ সভাপতি মো. বেলাল ও সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক দিপানন্দ বড়ুয়া। আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি প্রকৌশলী মাহমুদ হাসান কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।