খাগড়াছড়িতে সাজেকগামী পর্যটক পরিবহনের দুটি পিকআপে আগুন

খাগড়াছড়িতে সাজেকগামী পর্যটক পরিবহনের দুটি পিকআপে আগুন

খাগড়াছড়িতে সাজেকগামী পর্যটক পরিবহনের দুটি পিকআপে আগুন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা সাজেকগামী পর্যটক পরিবহনের দুটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মাস্টারের দোকানের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে গাড়ি দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে নিয়মিত চারটি পিকআপ পার্কিং করে রাখা হতো। এসব গাড়ি সাজেক সড়কে পর্যটক পরিবহনের কাজে ব্যবহৃত হয়। বুধবার রাতেও যথারীতি গাড়িগুলো সেখানে রাখা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা চারটি গাড়ির মধ্যে দুটি পিকআপে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গাড়ি দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

গাড়িচালক রিটেন ত্রিপুরা জানান, রাতে বাড়ির পাশেই গাড়িগুলো পার্কিং করে রেখেছিলেন। সেখানে নিয়মিত চারটি পিকআপ রাখা হয়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এরই মধ্যে দুটি গাড়ির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুটি গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও তার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও অগ্নিসংযোগের কারণ উদ্‌ঘাটনে তদন্তের প্রয়োজন রয়েছে। গাড়ি দুটি পর্যটক পরিবহনে ব্যবহৃত হওয়ায় এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবহনসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *