খাগড়াছড়ির নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

খাগড়াছড়ির নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

খাগড়াছড়ির নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছে খাগড়াছড়ির নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল।

শনিবার (২১ নভেম্বর) দিবসটি উপলক্ষে বিদ্যালয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবাজী কুমার দে।

খাগড়াছড়ির নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

সভায় সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সশস্ত্র বাহিনী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করার প্রয়াস নেওয়া হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *