পানছড়ির উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন নবনিযুক্ত ইউএনও

পানছড়ির উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন নবনিযুক্ত ইউএনও

পানছড়ির উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন নবনিযুক্ত ইউএনও
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং জনসেবার মানোন্নয়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা চেয়েছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তার কণা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় পানছড়ি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার কণা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ্ত চক্রবর্তী। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি, জনসেবা নিশ্চিতকরণ এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিরা নবনিযুক্ত ইউএনওকে স্বাগত জানান। একই সঙ্গে পানছড়ির উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে প্রশাসনের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।

সভায় পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. কাবির হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা আক্তার এবং পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক নিকোলাস চাকমা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. জাকির হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাসুমা আক্তার কণা বলেন, পানছড়ি উপজেলার উন্নয়ন ও সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি সবার সহযোগিতা নিয়ে উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *