আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে গুইমারার জালিয়াপাড়ায় বিএনপির বিক্ষোভ

আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে গুইমারার জালিয়াপাড়ায় বিএনপির বিক্ষোভ

আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে গুইমারার জালিয়াপাড়ায় বিএনপির বিক্ষোভ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঘোষিত ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচি এবং দলটির বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগের প্রতিবাদে খাগড়াছড়ির গুইমারার জালিয়াপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইউচুপের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

হাফছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে গুইমারার জালিয়াপাড়ায় বিএনপির বিক্ষোভ

মিছিলটি জালিয়াপাড়ার চৌরাস্তা প্রদক্ষিণ করে স্থানীয় স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে নেতাকর্মীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।

গুইমারা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পারভেজ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা নবী হোসেন, আরমান হোসেন ও মোখলেছুর রহমান প্রমুখ। এ সময় বিএনপি নেতা তাজুল ইসলাম, আমিনুল ইসলাম মেম্বারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি এবং দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগ তুলে প্রতিবাদ জানান। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে জালিয়াপাড়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *