মিয়ানমারে বিয়ের ভেন্যুতে বিমান হামলা, নিহত অন্তত ১৭

মিয়ানমারে বিয়ের ভেন্যুতে বিমান হামলা, নিহত অন্তত ১৭

মিয়ানমারে বিয়ের ভেন্যুতে বিমান হামলা, নিহত অন্তত ১৭
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

মিয়ানমারে একটি বিয়ের ভেন্যুতে বিমান হামলা চালিয়েছে জান্তা সরকারের বিমানবাহিনী। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বার্তাসংস্থা এএফপিকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আজ শনিবার (২৮ নভেম্বর) শান ও কেরান্নি রাজ্যের মধ্যবর্তী মো বাই গ্রামে হামলাটি হয়। যে ভেন্যুতে বোমা ফেলা হয়েছে সেখানে একটি বিয়ের প্রস্তুতি চলছিল। আর বর-কনে ছিলেন বাস্তুচ্যুত।

এএফপি বলেছে, সামাজিকমাধ্যমে কিছু ভিডিও প্রকাশ হয়েছে। যেখানে দেখা গেছে রক্তাক্ত মানুষকে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তবে ভিডিওগুলোর সত্যতা নিশ্চিত করতে পারেননি এএফপি।

২০২১ সালে অং সান সুচিকে হটিয়ে রক্তপাতবিহীন সেনা অভ্যুত্থানের মাধ্যমে আবারও ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। দীর্ঘদিন পর নির্বাচনের মাধ্যমে সুচি ক্ষমতায় আসার পর তাকে আবারও হটিয়ে দেওয়ায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হন।

এর জেরে শুরু হয় সশস্ত্র আন্দোলন। যা পরবর্তীতে গৃহযুদ্ধে রূপ নেয়। পর্যবেক্ষক সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত দুই পক্ষের এক লাখের বেশি মানুষ নিহত হন।

মোয়ে বাই শহরটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে আশপাশের যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে সেগুলো সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে।

বিমানহামলার প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেছেন, “আমি যুদ্ধবিমানের শব্দ শুনতে পাই। ভেবেছিলাম তারা হয়ত আমাদের এলাকায় বোমা ফেলবে না। তবে এর কিছুক্ষণ পরই বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পাই এবং হামলাস্থল থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখি। এরপর ঘটনাস্থলে গিয়ে ১৭টি মরদেহ দেখতে পাই। অনেকে আহত অবস্থায়ও পড়ে ছিলেন।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed