কক্সবাজারে বিজিবির অভিযানে এক লক্ষ বিশ হাজার বার্মিজ ইয়াবাসহ ৪ রোহিঙ্গা আটক - Southeast Asia Journal

কক্সবাজারে বিজিবির অভিযানে এক লক্ষ বিশ হাজার বার্মিজ ইয়াবাসহ ৪ রোহিঙ্গা আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারে অভিযান পরিচালনা করে এক লক্ষ বিশ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ ৪ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা। সোমবার (২৮ ডিসেম্বর) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুআমতলী বিওপি’র সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হলো, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ এর ব্লক-এফ-৩ মৃত নুরুল বশর এর ছেলে মোঃ সৈয়দ (৩৭), ব্লক-এফ/১২ এর মৃত জাহিদ হোসেন এর ছেলে এনায়েতুর রহমান (২১), ব্লক-সি/১৩ এর মৃত সুলতান আহমেদের ছেলে মোঃ জুবায়ের (২০), রোহিঙ্গা ক্যাম্প-৭ এর কুতুপালং , ব্লক -সি/১১ এর মৃত শামসুরের ছেলে নুর আলম (৩০),

বিজিবি জানায়, বিজিবির কক্সবাজার রিজিয়নের আওতাধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুআমতলী বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপি’র একটি চৌকস আভিযানিক টহল দল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউপি’র বাগানপাড়া ফিশারীঘাট নামক স্থানে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক সাড়ে ৩টায় ৪ জন ব্যক্তিকে পায়ে হেঁটে সীমান্ত এলাকা হতে বাংলাদেশের দিকে আসতে দেখে সন্দেহভাজন হিসেবে আটক করে। এসময় আসামীদের শরীরে অতিকৌশলে বাঁধা অবস্থায় লুঙ্গি দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশী করে তিন কোটি ষাট লক্ষ টাকা মূল্যের এক লক্ষ বিশ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

বিজিবি জানিয়েছে, আটককৃত আসামীদের ইয়াবাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।