নাইক্ষ্যংছড়িতে ঘুমধুম সীমান্ত কলেজের যাত্রা শুরু - Southeast Asia Journal

নাইক্ষ্যংছড়িতে ঘুমধুম সীমান্ত কলেজের যাত্রা শুরু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৩০হাজার মানুষের প্রাণের দাবীর পূর্ণতা দিতে ঘুমধুম সীমান্ত কলেজ’র কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

গগত শনিবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ঘুমধুম উচ্চ বিদ্যালয় সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে ঘুমধুম সীমান্ত কলেজ কার্যক্রমের উদ্বোধন করেন ১১ বিজিবি’র অধিনায়ক জোন অধিনায়ক লেঃ কর্ণেল শাহ আবদুল আজিজ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘুমধুম কলেজ কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক মোঃ শফিউল্লাহ।

এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রাজামিয়া, ঘুমধুম সীমান্ত কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মোঃ ফরিদ, অধ্যাপক কবি সিরাজ, ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বশর, ঈদগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক, দক্ষিণ ঘুমধুম মিসকাতুন্নবী (সঃ) দাখিল মাদ্রার সুপার মাওলানা সেলিম উল্লাহসহ বিভিন্ন পেশাজীবি বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ শফিউল্লাহ বলেন “ঘুমধুম সীমান্ত কলেজ এই অঞ্চলের জন্য একটি মাইলফলক। এলাকাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন এবং সুশীল সমাজের সদিচ্ছার প্রতিফলন ঘটাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।”

উদ্বোধক ১১ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্ণেল শাহ আবদুল আজিজ আহমেদ কলেজ বাস্তবায়ন কমিটির এ উদ্যোগকে স্বাগত জানান এবং সব-সময় পাশে থেকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।

You may have missed